টলিউড সুপারস্টার জিৎ বললেন, মিম ভীষণ একটি মিষ্টি মেয়ে

টলিউড সুপারস্টার গায়ক জিৎ বলেন, আামার ‘মানুষ’ সিনেমার ট্রেইলার দেখে অনেকেই বলছেন, এটা ম্যাক্স ওয়েলের ম্যাচের মতো। মানুষ আসলে ট্রেইলার দেখেই যেভাবে রিয়েক্ট করছে, সবাইকে ধন্যবাদ। আবার অনেকেই বলছেন, জিৎ-দাই একমাত্র পারেন এরকম একটা ছবি আনতে। এই কথাটা তারা হয়তো একটু বেশি হয়ে গেছে। একটা সিনেমা বানানোর জন্য আসলে অনেক মানুষের অবদান থাকে। এই সিনেমায় আমার সঙ্গে মীমও আছেন। মিম ভীষণ একটি মিষ্টি মেয়ে এবং কাজের প্রতি খুবই রেস্পেক্টফুলি। তো মীমের সঙ্গে কাজ করে আগেও মজা পেয়েছি, এই সিনেমায়ও প্রফেশনালি কাজ করেছি, বেশ ভালো লেগেছে। কাজের জায়গাটাই সিরিয়াসলি কাজ করেছি এবং কাজের বাইরে একে-অপরের সঙ্গে মজা করে আমরা সময় কাটিয়েছি। 

তিনি বলেন, সততার সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই, পরিশ্রম করে যাও তার ফল আসবেই আসবেই। এই সিনেমার একটি ডায়ালগ ‘আমি মানুষ হিসেবে হারতে পারি, কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই’। এই সিমেনার ভীষণ ইম্প্যাক্টফুল ডায়ালগ। আর অনেক গল্পই এই ডায়ালগের সঙ্গে লুকিয়ে আছে। আমরাও চাইছি। কথাবার্তা চলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশেও মুভিটি রিলিজ হবে। 

আমরা সবসময় চাই শুধু এই ছবি নয়, আমাদের প্রত্যেকটা সিনেমা বাংলাদেশে রিলিজ হোক। বাংলাদেশের মানুষ এতোদিন ধরে যেভাবে আন্তরিকতা দেখিয়ে আসছেন এবং এখনো যে ভালোবাসা দেখান, তাই সবসময় চেষ্টা করি আমরা যেন বাংলাদেশের মানুষের মাঝেও আমাদের কাজগুলো পৌঁছে দিতে পারি। 

তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ২৪ নভেম্বর আমদের ‘মানুষ’ ফিল্মটা রিলিজ হবে। সিনেমাতে বাবা-মেয়ের সুন্দর ইমোশনের একটা জার্নি আছে। স্বপরিবারে দেখার মতো সিনেমা এটি। ছোট থেকে বড় সবাই গিয়ে সিনেমা হলে দেখতে পারেন। যদি বাংলাদেশে রিলিজ পায়, প্লিজ সবাই দেখবেন এবং ভালো লাগলে সকলকে জানাবেন।

Walton Ads