সাধুসঙ্গে যোগ দেবেন নিপুণ-ফারিয়া

মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় পদ্মহেম ধামে ফকির লালনের আশ্রমে প্রতি বছর সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পদ্মহেমের ১৯তম সাধুসঙ্গ। এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও শবনম ফারিয়া। বিষয়টি জানিয়েছেন এই ধামের সভাপতি কবির হোসেন।

তিনি জানান, শনিবার বিকাল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। যা চলবে রাত ২টা পর্যন্ত। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে।

কবির হোসেন বলেন, ‘আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনও ভেদাভেদ।’

এবারের আয়োজনে নিপুণ-ফারিয়া ছাড়াও আরো উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads