অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা কয়েকটি ছবি নিয়ে ট্রোলের শিকার হয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত না হলে এই ধরনের চিন্তা মাথায় আসে না।” মাহি মিয়া খলিফার সঙ্গে তার তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, একজন আর্টিস্ট বিভিন্ন ছবি প্রকাশ করতে পারে, কিন্তু স্টুপিডিটি ও অসভ্য মন্তব্য মানা যায় না।

তিনি আরও বলেন, “চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগবে, এমনটা না। আমার বর্ণ বা কাপড় নিয়ে আগেও অকারণে ট্রোল হয়েছে। এবার গ্লাস নিয়ে হচ্ছে।” মাহি মনে করিয়ে দেন, অন্য দেশের মানুষের জীবন এবং পেশা আলাদা, তাই তাদের সঙ্গে তুলনা করা উচিত নয়।

 

Walton Ads