মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী এখন কাজ পাচ্ছেন না। বর্ষা দাবি করছেন, যারা তাকে কাজ দিতে চায়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। এ কারণে কেউ তাকে কাজ দিচ্ছেন না।
ফেসবুকে লাইভে এসে বর্ষা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমি বারবার ক্ষমা চেয়েছি, কিন্তু আপনাদের কাছে কেন আমি মাফ পাই না? প্লিজ একটু থামুন। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব আছে।”
একটি পোস্টে বর্ষা লিখেছেন, “একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলো, দেখুন তো। মাত্র ৯ মাসে আমার জীবন কতটা পরিবর্তন হয়েছে। আমি বারবার সবার কাছে ক্ষমা চেয়েছি, তবুও এ নিয়ে মজা করা হচ্ছে। একসময় আমাকে আইডল ভাবতেন, এখন কেউ আমাকে কাজ দেয় না। যাকে কাজ দিবে, তাঁকে আপনি বয়কট করবেন—এই ভয়ে কেউ এগিয়ে আসে না।”
বর্ষা আরও বলেন, “একবার আমার অবস্থানে নিজেকে রাখুন, দেখুন আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা মিলে, কিন্তু আপনাদের কাছে কেন নয়?”
ফেসবুকে আরেকটি পোস্টে তিনি জানান, “আগের আমি আর এখনকার আমি অনেক ভিন্ন। এখন আমার ওজন মাত্র ৪০ কেজি। শরীরের অবস্থা ঠিক নেই, কতক্ষণ টিকে থাকবো জানি না। চারিদিকে সবাই আমাকে ছোট করে দেখাচ্ছে। কেউ কাজ দেয় না। সবাই বয়কট করেছে। সংসারে আমার বাচ্চা, অসুস্থ বাবা-মা আছে। আমি চাই সবাই আমাকে ক্ষমা করুন। আর আমি এভাবে থাকছি সহ্য করতে পারছি না।”
বর্ষার এই আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি করেছে। তাঁর ভক্তরা বিভিন্নভাবে সমর্থন জানাচ্ছেন, অনুরোধ করছেন, তাঁকে কাজ পাওয়ার সুযোগ দেওয়া হোক।