কয়েকদিন আগে ‘আইজ অন’ ডিজিটাল প্ল্যাটফর্মের ‘স্টার ডায়েরি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন অপু বিশ্বাস।

সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচারিত হওয়ার সময় অপু দীর্ঘদিন ধরে চলা নীরবতা ভেঙে সকল কৌতূহলের জবাব দেন। এ সময় শাকিব খান তার ছোট সন্তান শেহজাদ খান বীর এবং সন্তানের মা শবনম বুবলীকে নিয়ে আমেরিকায় কোয়ালিটি টাইম পার করছিলেন।

বুবলী যখন সেই আমেরিকা ভ্রমণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, তখন নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন—কখনই বা প্রতিক্রিয়া জানাবেন অপু বিশ্বাস।

‘স্টার ডায়েরি’ শোতে উপস্থাপক সমৃদ্ধির একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়ে এক অন্য রূপের অপু বিশ্বাসকে আবিষ্কার করেন দর্শকরা। তার খোলামেলা বক্তব্য, ব্যক্তিগত জীবন ও সব বিতর্ক নিয়ে সরাসরি জবাব দেওয়া এই নায়িকাকে আরও কাছে নিয়ে আসে ভক্তদের।

এর দ্বিতীয় পর্ব সম্প্রতি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন পর্ব আজ সোমবার (২৫ আগস্ট) রাত ১০টায় প্রচারিত হবে। এই পর্বেও রয়েছে বিশেষ চমক এবং আকর্ষণীয় টুইস্ট।

নেটিজেনরা মুখিয়ে অপেক্ষা করছেন কবে এই পর্বে অপু নিজের সকল প্রশ্নের সরাসরি জবাব দেবেন।

 

Walton Ads