বলিউডের প্রবীণ অভিনেতা আন্নু কাপুর এবার বিতর্কে। দক্ষিণী তারকা তামান্না ভাটিয়াকে নিয়ে তার মন্তব্যকে নেটিজেনরা বলছেন ‘অশ্লীল’ ও ‘অবমাননাকর’।

পডকাস্টে আপত্তিকর মন্তব্য

সম্প্রতি শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আন্নু কাপুর। সেখানে তামান্নার ভাইরাল গান ‘আজ কি রাত’ দেখানো হলে তিনি বলেন—

“কী সুন্দর, দুধের মতো গায়ের রং।”

এরপর সঞ্চালক তাকে জানান, তামান্না এক সাক্ষাৎকারে বলেছিলেন—“এই গান শুনে ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়ে।”
জবাবে আন্নু কাপুর মন্তব্য করেন,

“কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে?”

 নেটিজেনদের ক্ষোভ

এরপর তিনি আরও বলেন,

“আমাদের বোন তার গানের সুর, মুখ আর দুধের মতো শরীর দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। এটা যদি দেশের বাচ্চাদের ভালো ঘুম পাড়ায়, তবে সেটা আশীর্বাদ। যদি তার অন্য ইচ্ছা থাকে, ঈশ্বর যেন তা পূরণের ক্ষমতা দেন।”

এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন—

“আন্নু কাপুরের মতো একজন সিনিয়র অভিনেতার মুখে এমন কথা মানায় না।”

“এটা নারীর প্রতি সরাসরি অসম্মান।”

“এই লোকটি নিজেই অশ্লীল।”

তামান্নার ‘আজ কি রাত’ গান

গত বছর মুক্তি পাওয়া ‘স্ত্রী টু’ সিনেমার ‘আজ কি রাত’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। রাজকুমার রাও ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নেচে বাজিমাত করেন তামান্না ভাটিয়া।
অমর কৌশিক পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫৭ কোটি রুপিরও বেশি, যা ছিল বছরের অন্যতম ব্লকবাস্টার হিট।

 

Walton Ads