উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় পাসের হার কমেছে, আর জিপিএ-৫ পেয়েছে অর্ধেকেরও কম শিক্ষার্থী। বিশেষত, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যা গত বছর ছিল মাত্র ৬৫টি প্রতিষ্ঠান।
এ ঘটনায় শিক্ষার্থীদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।
“মোরা অব দ্য স্টোরি: কোমলমতি মেধাবি শিক্ষার্থীরা, শুধু ‘বিপ্লব বিপ্লব’ বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটাও ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো, না কি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো, সেটাও বুঝতে পারবা না। তোমাদের জন্য সমবেদনা।”
মেহের আফরোজ শাওনের এই পোস্টে ৪ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে এবং প্রায় আড়াই শতাধিক শেয়ার হয়েছে। অনেকেই মন্তব্য করে তার ভাবনার সঙ্গে একমত পোষণ করেছেন।