কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমা ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত হলেও বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটি রুপি ছাড়িয়ে। দর্শক ও সমালোচক উভয়ই সিনেমাটিকে প্রশংসা করেছেন।

এর সাফল্যের পর নির্মিত হয়েছে প্রিকুয়েল ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমার প্রথম লুক মুক্তির পরই সাড়া ফেলে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে, যদিও মূল সিনেমার তুলনায় তুলনামূলক আয় কিছুটা কম।

স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির ১৭ দিনে ভারতে সিনেমার আয় হয়েছে ৫৮৯.৫ কোটি রুপি। বিদেশে আয় হয়েছে ১০৪.৫ কোটি রুপি। মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৬৯৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৬৩ কোটি ৭৮ লাখ টাকা)।

বলি মুভি রিভিউজ অনুসারে, সিনেমার দৈনিক আয় ছিল:
প্রথম দিন ৮৭.৯ কোটি, দ্বিতীয় দিন ৬১ কোটি, তৃতীয় দিন ৮১ কোটি, চতুর্থ দিন ৯০ কোটি, পঞ্চম দিন ৪০ কোটি, ষষ্ঠ দিন ৪৫ কোটি, সপ্তম দিন ৩০ কোটি, অষ্টম দিন ২৫.৯ কোটি, নবম দিন ২৯.০৫ কোটি, দশম দিন ৫৩.৫ কোটি। এগারো দিনে ৫৫ কোটি, বারো দিনে ১৯ কোটি, তেরো দিনে ২০ কোটি, চৌদ্দ দিনে ১৬ কোটি, পনেরো দিনে ১২ কোটি, ষোল দিনে ১১.২ কোটি, সতেরো দিনে ১৪.৫ কোটি রুপি। মোট আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৭২ কোটি ১২ লাখ টাকা)।

মুক্তির আগেই সিনেমাটি আয় করেছে মোটা অঙ্কের অর্থ। অ্যামাজন প্রাইম ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭২ কোটি ৫৬ লাখ টাকা) কিনেছে। এটি কন্নড় সিনেমার ইতিহাসের অন্যতম সর্বোচ্চ চুক্তি, ‘কেজিএফ টু’-এর পর অবস্থান করছে।

‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ভূতাকে কেন্দ্র করে সিনেমার কাহিনি নির্মাণ করা হয়েছে। প্রথম পার্টে তিনটি ভিন্ন সময় ধরে গল্প দেখানো হয়েছে। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন ঋষভ শেঠি। ‘কানতারা টু’-তেও তিনি একই দায়িত্বে আছেন।

প্রথম সিনেমা কন্নড় ভাষায় নির্মিত হলেও পরে ছয়টি ভাষায় ডাব করা হয়। প্রিকুয়েল নির্মাণে মূল সিনেমার তুলনায় দ্বিগুণ খরচ হয়েছে। বলিমুভি রিভিউজ জানায়, প্রিকুয়েল নির্মাণে খরচ হয়েছে ১২৫ কোটি রুপি।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ।

 

Walton Ads