পাকিস্তানের তরুণ মডেল ও জনপ্রিয় টিকটকার রোমাইসা সাঈদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কয়েক দিন আগে ফয়সালাবাদে দুর্ঘটনার পর গুরুতর আহত রোমাইসাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে কয়েক দিনের লড়াইয়ের পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
রোমাইসার অকাল মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী শিল্পী, ইনফ্লুয়েন্সার ও ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
ফয়সালাবাদে জানাজা শেষে তাকে ননকানা সাহিবের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
রোমাইসা ছিলেন পাকিস্তানের ফ্যাশন জগতের উদীয়মান মুখ। র্যাম্পে কাজের পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার* ছিলেন তিনি। সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল ক্যারিয়ারটি অনেক তরুণ শিল্পীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।