জয়া আহসান অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মন জয় করেছেন। ঢাকার এই মেয়ে এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপট দেখাচ্ছেন। কিন্তু ঢালিউডে তাকে তুলনামূলক কম দেখা যায়। কেন এমনটা? সম্প্রতি এক পডকাস্টে জয়া নিজেই এর জবাব দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশে তিনি মনের মতো কাজ পাচ্ছিলেন না। তাই শিল্পের প্রতি ভালোবাসা থেকেই কলকাতার পথ ধরেন। জয়ার ভাষায়, “তখন বাংলাদেশে আমি যে ধরনের কাজ করতে চাই, তেমন কাজ পাচ্ছিলাম না। সেই কষ্ট আর শিল্পের প্রতি আমার প্যাশনই আমাকে কলকাতায় নিয়ে গেছে। অভিনয় ছাড়া আমি তো কিছুই করিনি, পারিও না। আমাকে অভিনয় করতেই হতো।”

ঢালিউডে টিকে থাকতে অনেক সময় পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রয়োজন হয়, এমন ইঙ্গিত দিয়ে জয়া বলেন, “যে পরিচালকদের জন্য আমি সবসময় প্রস্তুত ছিলাম, তারা আমাকে ঠিকমতো ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা হলো, পরিচালকের হয় বান্ধবী থাকে, না হয় স্ত্রী। আমার পক্ষে এটা সম্ভব ছিল না। এসবের মধ্যে আমি যাইনি, যাবও না। তাই হয়তো আমাকে পাশে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু কলকাতায় এমন হয়নি। আউটসাইডার হওয়া সত্ত্বেও তারা আমাকে গুরুত্ব দিয়েছে, আমার জন্য গল্প লিখেছে, চরিত্র তৈরি করেছে।”

নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণে পরিচালকদের অনীহার কথাও তুলে ধরেন জয়া। তিনি বলেন, “এখনও বাংলাদেশে নারীকে কেন্দ্র করে সিনেমা করতে অনেক পরিচালক ভয় পান। করলেও হয় বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে, অথবা কোনো মেগাস্টারকে। খাঁটি শিল্পীকে নিয়ে ঝুঁকি নিতে চান না। তবে এর বাইরেও অনেক প্রতিভাবান নির্মাতা আছেন, যারা আমার কাছ থেকে বা অন্য গুণী শিল্পীদের কাছ থেকে ভালো কাজ বের করতে পারতেন। কিন্তু করেননি।”

সম্প্রতি জয়া অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘ফেরেশতে’ সিনেমায়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশের পরিচালনায় এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।জয়া আহসানের গল্প

 

Walton Ads