বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্যের কথা অনেক দিন ধরেই শোনা যায়। অনেক অভিনেত্রী সরাসরি বলেছেন, হিন্দি সিনেমায় অভিনেতা আর অভিনেত্রীদের পারিশ্রমিকের মধ্যে আকাশ-পাতাল ফারাক। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তা দেখা যায় না। তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, আর পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে।

দীপিকার আকাশচুম্বী পারিশ্রমিক

কয়েক বছর ধরে পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টারের পর সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। শিগগিরই তাকে দেখা যাবে ‘সিংহাম’-এ। অভিনয়ের দক্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিক। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। প্রতি সিনেমায় দীপিকার আয় ১৫ থেকে ২০ কোটি টাকা।

আলিয়া ভাটের জনপ্রিয়তা ও আয়

পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। প্রতি সিনেমায় তিনি আয় করেন ১৫ কোটি টাকা। ‘গাঙ্গুবাই’ খ্যাত আলিয়া এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। শুরুতে ‘স্টার কিড’ হিসেবে ট্রল হলেও, একের পর এক সিনেমায় অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ কিংবা ‘ডার্লিং’-এ সিনে সমালোচকদের প্রশংসা পেয়েছেন আলিয়া। এছাড়া ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।

কারিনা থেকে ক্যাটরিনা: পারিশ্রমিকের লড়াই

দীপিকা বা আলিয়ার অনেক আগে থেকেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন কারিনা কাপুর। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ‘চামেলি’ ও ‘ওমকারা’-এর মতো ভিন্নধারার সিনেমায় দর্শকদের মন জয় করেছেন এই নবাবপত্নী। পারিশ্রমিকের হিসাবে তিনি তৃতীয় স্থানে। প্রতি সিনেমার জন্য কারিনা নেন ৮ থেকে ১১ কোটি টাকা।

পারিশ্রমিকের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ, আর পঞ্চমে শ্রদ্ধা কাপুর। তবে সিনেমার সংখ্যা কম হলেও পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদভানি বা কঙ্গনা রানাউত।বলিউড তারকাদের পারিশ্রমিক

 

Walton Ads