ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই জায়গাতেই নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নেওয়া অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পর্দার চরিত্রের মতোই বাস্তব জীবনেও বেশ স্পষ্টবাদী ও সরব।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি প্রায়ই আলোচনার জন্ম দেয়। নিয়মিত ছবি ও ভাবনা শেয়ার করতে গিয়ে অনেক সময়ই তাঁকে কটাক্ষের মুখোমুখি হতে হয়। কিন্তু এবার সেই সমালোচনা নিয়ে স্পষ্টভাবে নিজের মতামত জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ভাবনা বলেন, "একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট—না কোনো নাম, না কোনো পরিচয়! এখন সে কোথায় বসে কী লিখছে, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না।"

তার মতে, ফেক বা নাম-পরিচয়হীন অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনা বা বিদ্বেষপূর্ণ মন্তব্য কখনোই তার মনোযোগ নষ্ট করতে পারে না। ভাবনা স্পষ্ট করেই বলেন, "যারা নিজেদের মুখ লুকিয়ে কথা বলে, তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব রাখে না।"

অভিনেত্রীর ভাষায়, নিজের পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই তার মূল নীতি। সমালোচনা আর প্রশংসা—দুটোই তিনি সামলান এক ধরনের ভারসাম্য নিয়ে। ভাবনা দৃঢ়ভাবে বলেন, "আমি জানি, আমি কী করছি। কারো ভালোলাগা বা খারাপলাগা দিয়ে আমার কাজের মান নির্ধারিত হয় না। আমি আমার পথেই থাকব, এটাই আমার দৃঢ় বিশ্বাস।"

 

Walton Ads