টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার ফের প্রাক্তন প্রেমিক দেবের বিপরীতে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। ‘ধুমকেতু’-র সাফল্যের পর এই জুটি আবারো দর্শকের সামনে আসছে।

এক সময় দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন বাস্তবেও সম্পর্কের গভীরে গিয়েছিল, যা টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু ছিল। তবে সময়ের সঙ্গে সেই সমীকরণ বদলে গেছে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর জীবনসঙ্গী, এবং তাদের দুই সন্তান রয়েছে।

আকর্ষণীয়ভাবে, দেব-শুভশ্রী জুটির শুরুও হয়েছিল রাজ চক্রবর্তীর মাধ্যমে। সেই সময়ের স্মৃতি নিয়ে সাক্ষাৎকারে রাজ বলেন,
“আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে ভালোই হতো।”

রাজ চক্রবর্তীর এই মন্তব্য আবারও পুরনো ‘দেশু’ অধ্যায়কে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে রাজ থেমে থাকেননি। তিনি আরও বলেন,
“কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সে-ও হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।”

স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করে এমন স্পোর্টিং মন্তব্য খুব কম মানুষই করতে পারেন, বিশেষ করে দীর্ঘ এক দশক পর শুভশ্রী আবার দেবের সঙ্গে কাজ করছেন—দেবের ৫১তম ছবির নায়িকা হিসেবে।

এক সময় দেব-শুভশ্রী জুটি মানেই বক্স অফিসে সাফল্যের সমার্থক। বাস্তব জীবনেও সম্পর্কের বন্ধন থাকলেও বিচ্ছেদ অনিবার্য হয়। অনেক পরে শুভশ্রী জীবন সঙ্গী হিসেবে পান রাজ চক্রবর্তীর।

রাজ স্বীকার করেছেন, এক সময় তিনিও দেব-শুভশ্রী সম্পর্কের জন্য শুভকামনা করেছিলেন। তবে ভাগ্যের খেলার মাধ্যমে শুভশ্রী হয়ে উঠেন তার জীবনসঙ্গী। রাজের এই পরিণত এবং সংযত মন্তব্য নেটিজেনদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

 

news