চিত্রনায়িকা শবনম বুবলীর পর নায়ক শাকিব খান ফের বাবা হতে চলেছেন বলে শোবিজ জগতে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দর্শক ও চলচ্চিত্রপাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।

এই গুঞ্জন সম্পর্কে ভক্তদের কৌতূহল সরাসরি পৌঁছেছে শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে অপু বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করা হয়, বুবলীকে ঘিরে চলা গুঞ্জন এবং শাকিব খানের ফের বাবা হওয়ার খবরের সত্যতা সম্পর্কে।

প্রশ্ন শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন,
“আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারা তো সব জায়গায় যেতে পারেন, একটু আমাকে বলুন!”

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও জানান,
“কাজের ব্যস্ততার কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”

ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে অপু বিশ্বাস স্পষ্ট করেন,
“একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বা কারমার কারণে—আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না।”

শোবিজ মহলে এখনই গুঞ্জনের তোলপাড় থামছে না, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক আলোচনা করছেন এই বিষয় নিয়ে।

 

Walton Ads