ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে তিনি ভক্তদের নজর কেড়েছেন।

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া অপুর এই ছবিগুলো দেখে নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, “আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।” আবার কেউ লিখেছেন, “এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে।”

শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপুর দেওয়া আত্মবিশ্বাসী ক্যাপশনটিও। নিজেকে নিয়ে গর্ব প্রকাশ করে তিনি লিখেছেন,
"নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।"

মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যা প্রমাণ করে ৯৩ লাখ অনুসারীর মধ্যে অপুর জনপ্রিয়তা আজও তুঙ্গে।

মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে সরব না থাকলেও, অপু বিশ্বাস বর্তমানে ব্যস্ত। ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।

‘দুর্বার’ সিনেমায় নায়ক সজল, পরিচালক কামরুল হাসান ফুয়াদ।

‘সিক্রেট’ সিনেমায় বিপরীতে আছেন আদর আজাদ, পরিচালক বন্ধন বিশ্বাস।

দুই ছবিই চলতি বছরের ঈদ উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ারে অপু বিশ্বাস আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন। এরপর শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ থেকে ৮০টির বেশি সফল চলচ্চিত্রের জন্ম দিয়েছেন। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা এবার আবারও বড় পর্দা কাঁপাতে প্রস্তুত।

 

Walton Ads