ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আবারও ভক্তদের নজর কাড়লেন বৈশাখী সাজে। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এরপর আর পেছনে ফিরে তাকাননি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে গেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় বিদ্যা সিনহা মিম। এবার বাংলা নববর্ষকে কেন্দ্র করে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বৈশাখী থিমে করা এই ফটোশুট ইতোমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।

বৈশাখী লুকে মুগ্ধতা ছড়ালেন নায়িকা

শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা গোলাপি রঙের শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে সাজে ধরা দিয়েছেন মিম। শাড়ি ও রঙিন চুড়িতে তার ঐতিহ্যবাহী বৈশাখী লুক ভক্তদের দৃষ্টি কাড়ছে।

 

news