বিউটি সার্কাস' মুক্তির অপেক্ষায় জয়া 

চলতি বছরে অনেকগুলো কাজ করেছিলেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। ইতিমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও এখন ‘বিউটি সার্কাস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তিনি। আপাতত অবসরেই সময় যাচ্ছে তার।

বিয়াম অডিটোরিয়ামে শনিবার রাতে ‘বিউটি সার্কাস’ সিনেমার সংবাদ সম্মেলনে এসে জয়া জানান, এই সময়ে দুই চলচিত্র মিলে প্রায় ১০টির মতো সিনেমা রিলিজের অপেক্ষায় আছে। রিলিজ করলে তারপর দেখা যাবে।

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা বিউটি সার্কাস। এই সিনেমাটি দেখে অন্য সিনেমাগুলি দেখার আহ্বান জানান তিনি। জয়া আরও বলেন, এটা সার্কাসের গল্প। এর সঙ্গে অনেক কিছুই আছে। যাত্রা বা সার্কাসের মেয়েরা সহজলভ্য হয়, এমন একটি ধারণা অনেকের মধ্যে থাকতে পারে। কিš‘ সেটা বিউটি সার্কাস সিনেমায় সে বিষয়টি উঠে এসেছে।

অনেক আগে থেকেই সার্কাস খুব জনপ্রিয় একটি খেলা ছিলো কিছু বর্তমান সময়ে এর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, এই সময়ে এমন একটি গল্প প্রয়োজন আছে কী?

উত্তরে জয়া বলেন, সার্কাস নাই বা সার্কাস আর ফিরে আসবে না বলে কি এই গল্প দেখানো যাবে না বা দেখাবেন না। এটা আমাদের ঐতিহ্য এবং নতুন প্রজন্মকে জানাতে চাইলেও তো এমন একটি কাজ খুব গুরুত্বপূর্ণ।

উল্লেখ, মাহমুদ দিদারের নিমার্ণে ২০১৭ সালে ‘বিউটি সার্কাস’ সিনেমাটি কাজ শুরু হয়েছিল

Walton Ads