আবারও ব্রাত্য বসুর হুব্বা সিনেমায় মোশাররফ করিম 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার কলকাতার ব্রাত্য বসুর হুব্বা সিনেমায় দেখা যাবে তাকে। এ প্রযোজক ও পরিচালকের সঙ্গে মোশাররফ করিম এর আগে ডিকশনারি নামের একটি সিনেমায় কাজ করেছেন।

হুব্বা শ্যামলের জীবনী নিয়ে হবে এই সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে রাজনীতি ও সমাজব্যবস্থা মেশালে পলিটিক্যাল থ্রিলার সিনেমা হবে এটি। ১৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটির প্রথম লুকের ছবি প্রকাশ করেছে। একই সিনেমায় পুলিশের পোশাকে দেখা যাবে আরেক অভিনেতা ইন্দ্রনীলকে। 

মোশাররফের লুক নিয়ে ব্রাত্য বলেন, ওর লুক সেটের সময়ে খেয়াল রেখেছিলাম যাতে একই সঙ্গে ছিঁচকে ভাব ও আন্ডারওয়ার্ল্ডের তিপত্তিশালী ডনের ছাপ, দুটোই যেন ফুটে ওঠে। তাই লুকটা এমনভাবে সেট করা হয়েছে, যেটা খুব মজার আবার কিছু ক্ষেত্রে নৃশংসও লাগবে।

সিনেমার অন্যান্য গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পৌলমী বসু, লোকনাথ দে। এর মধ্যে বেশ কিছু শুটিং হয়েছে বলে জানান ব্রাত্য। বাকি অংশের শুটিং হবে কলকাতার আশপাশে, রাজারহাট ও দমদম অঞ্চলে। এরপরের শুটিং শুর হবে পূজার পর। 

চলতি বছরের অক্টোবরের মধ্যেই সিনেমার শুটিং শেষ করার পরিকল্পনা পরিচালকের। ২০২৩ সালের এপ্রিল-মে মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা। এটি প্রযোজনা করছেন ফেরদৌসুল হাসান।

Walton Ads