ছেলেকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন রাজ

রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে থাকার নিজের একটি ছবি পোস্ট করেন রাজ। সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দেন। তবে সেখানে স্ত্রী ও অভিনেত্রী পরীর অভিযোগের ব্যাপারে কিছুই বলেননি এই অভিনেতা।

রাজ সেখানে বলেন, প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।

একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।

এর আগে একইদিন ভোরে সোয়া ৫টার দিকে পরী ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রক্তাক্ত দাগের ছবি পোস্ট করেন। সেখানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স লোডিং।

এনবিএস/ওডে/সি

Walton Ads