নীলিমা নুপুরের বছর শুরু হলো বিয়ের প্রস্তাব দিয়ে
গীতিকার, মডেল ও টিভি অভিনেত্রী নীলিমা নুপুরকে বছরের প্রথম দিনেই বিয়ের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রবাসী এক তরুণ। উল্লিখিত তরুণ এদেশের হলেও তিনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিক। তরুণের সঙ্গে নীলিমার পরিচয় হয় ফেসবুকে। মাঝে মধ্যেই ম্যাসেঞ্জারে তাদের কথা হতো। সেই তরুণই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, যা তিনি না করে দিয়েছেন। এ তথ্য জানিয়ে নীলিমা হাসতে থাকেন।
তিনি বলেন, বিয়েতো করতে হবে। তবে এ ব্যাপারে তিনি সময় নিতে চান। মাত্র পাঁচ বছর আগে তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। এ সময়ে উপস্থাপিকা, মডেলিং, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ক্যারিয়ার অব্যাহত রাখেন। নীলিমার আরেকটি গুণ হলো তিনি সৃজনশীলতার মূলে রয়েছেন। তার রচিত ‘বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস নারকেলে সেরা , সাথে আছে সুন্দর বন আউলিয়ার মাজার, তোমরা আইসো আইসো গো খুলনা’ গানটি বেশ আলোচিত হয়েছে। তবে এটা তার পেশা নয়। বিটিভিতে ১০১৮ সালে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন আবৃত্তিকার হিসেবে। তারপর তিনি বিটিভির উন্নয়নমূলক কিছু অনুষ্ঠান উপস্থাপন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলায়ও যান। সে অনুষ্ঠান দেখেই পরিচালক আবুল কালাম আজাদ তাকে নিয়ে আসেন স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার উপস্থাপনায়। শুধু তাই নয় আজাদ তাকে এফডিসিতে নিয়ে আসেন এবং অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর থেকেই চলচ্চিত্রের অফার পেয়ে আসছেন।
নীলিমা বলেন, ‘পাঁচ বছরে আমি ২৫টিরও বেশি নাটকে কাজ করেছি। এর মধ্যে ছিল তিনটি ধারাবাহিকও। এছাড়া ৮টি একক নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে ২০২২ সালে। চলতি বছর সেগুলো রিলিজ হবে। চাইলে অনেক নাটক করতে পারতাম। কিন্তু করিনি। আমার ভালো না লাগলে সে কাজ আমি করি না।’
খুলনার মেয়ে নীলিমা বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এ বছর আমার ক্যারিয়ারকে স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্যে রুপান্তরিত করব। ভিন্নধারার ছবি হলে ভালো, আমি চাই অভিনয় প্রধান চরিত্র। এর মানে আমি যে চরিত্রে অভিনয় করব সেটা দর্শককে আকৃষ্ট করতে হবে।’
এ ব্যাপারে একাধিক পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানালেন। এছাড়া সাইকেল চালানো, বাইক চালানো, কার ড্রাইভিং, কম্পিউটার অফিসিয়াল কোর্চ, ট্রেলারিং এবং রান্না করা থেকে শুরু করে অনেক গুণের অধিকারী তিনি। লেখাপড়ার পাশাপাশি স্পোর্সে তিনি পরপর তিনবার জাতীয় পুরুস্কার ও সনদপত্র পেয়েছেন তিনি। ২০১৬ বই মেলায় তার লেখা একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। বইটির নাম স্বপ্নবাজ ২১। দুষ্টু স্বভাবের নীলিমা নুপুর সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন।
এনবিএস/ওডে/সি