সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক অভিনেত্রীর!
সালমান খান প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পাক অভিনেত্রী সোমা আলির সঙ্গে। দীর্ঘ ৮ বছর প্রেম করার পর সে অভিনেত্রীর হৃদয় ভাঙেন বলিউড ভাইজান। প্রেমের সম্পর্ক থাকায় খুব কাছ থেকে সালমানকে জানার সুযোগ হয়েছিল সোমার। সম্প্রতি সেসব তথ্য ফাঁস করে বলিউডের বাতাস গরম করছেন এই অভিনেত্রী।
ব্যক্তি জীবনে সালমান প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অসংখ্যবার। তার এ অসংখ্য প্রেমিকার মধ্যে কেউই কখনও সালমানকে খারাপ বলে মন্তব্য করেননি। তবে সোমা আলিই এর ব্যতিক্রম ঘটালেন।
প্রাক্তন এ প্রেমিকা সালমানের নামে নিত্যনতুন বিস্ফোরক মন্তব্য করছেন বেশ কিছুদিন ধরেই। সর্বপ্রথম সালমানের নামে তিনি অভিযোগ করে বলেছিলেন, সালমান নারী নির্যাতক, উনি বিকৃতমনা, অসুস্থ, ভগবান ভেবে তাকে পূজা করা বন্ধ হোক।
সালমানের বিরুদ্ধে তিনি আরও বলেছিলেন, সালমান অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে ও আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর ওপর অত্যাচার করেছে সালমান। ভারতীয় সংবাদ মাধ্যম জানা যায়, সোমা আলি সালমানের বিরুদ্ধে আবারও হেনস্থার অভিযোগ তুলেছেন।
তার দাবি, আমার বাড়ির পরিচারিকাসহ আশপাশের সবাই সচেতন ছিলৃ ও আমাকে হেনস্থা করতে পারে। আমার পরিচারিকা বেডরুমের দরজা বারবার ঠকঠক করে ওর কাছে আবেদন করত, যেন ও আমাকে আর না মারে।’
সোমা এ বিষয়ে আরও বলেন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলাম আমি। মারের ক্ষত ঢাকতে মেকআপ আর্টিস্টকে প্রায়ই আমার ঘাড়ে প্রচুর ফাউন্ডেশন লাগাতে হতো।
১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত সোমা-সালমানের প্রেমের সম্পর্ক টিকে ছিল। পাক এ অভিনেত্রী জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন তিনি। আর এ কারণেই পাকিস্তান থেকে ভারতে ‘পালিয়ে’এসেছিলেন।
নিয়মিত হয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ‘বুলন্দ’ নামের এক ছবিতে সালমানের নায়িকা হওয়ারও সুযোগ পান সোমা। শেষ পর্যন্ত সে ছবি আটকে যায়। তবে ছবি সমাপ্ত না হলেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। তার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থাতেই ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সালমানের। এর জেরেই ভাঙে দুজনের সম্পর্ক। এরপরই বলিউড ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এ পাক অভিনেত্রী।
এনবিএস/ওডে/সি