ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি রাজনীতিতে যুক্ত হয়ে বেশ আলোচনায় রয়েছেন। তবে শনিবার (৭ জানুয়ারি) থেকে একটি অন্নরকম আলোচনায় তাকে দেখা যাচ্ছে । সেইদিন মাহি তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মাহি লিখেন , খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত্ব করে নিও।
 মাহি আরও লিখেন, টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। এরপর থেকেই সুখের সংসার করছেন এই নায়িকা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। বিয়ের এক বছরের মাথায় ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহি নিজেই এই সুখবর জানান।

এনবিএস/ওডে/সি

Walton Ads