অসহায় ও দুঃস্থদের সহায়তায় ফাউন্ডেশন গঠন করলেন হিরো আলম

অসহায় ও দুঃস্থদের সহায়তায় নতুন উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার হিরো আলম ফাউন্ডেশনের যাত্রা হয়েছে, বৃহস্পতিবার হিরো আলম মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেবামূলক কর্মকাণ্ড কাঠামোর আওতায় নিয়ে আসতে চাই। এ পরিকল্পনা কয়েক বছর আগে  থেকেই করে আসছিলাম। দেরি না করে কয়েকজন শুভাকাক্সক্ষী নিয়ে এটি চূড়ান্ত করে ফেললাম।  যতদিন  বেঁচে আছি মানুষের সাধ্য অনুযায়ী মানুষের সেবা করে  যেতে চাই।

উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এটি মরদেহ এবং দরিদ্র রোগীদের বহনের কাজে ব্যবহার করা হবে।

হিরো আলম বলেন, গাড়িটির ফিটনেস বেশি একটি ভাল নয়। ১০ বছরের ধরে আয়কর  দেয়া হয়নি। শনিবার বগুড়ায় নিয়ে গ্যারেজে নিয়ে ঠিকঠাক করা হবে। এসব বিষয় তাকে আগে জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মডেল ও অভিনেতা  হিরো আলম বিভিন্ন কারণে আলোচিত। শোবিজ অঙ্গনে বিচরণের পাশাপাশি তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ২০২৩ সালের উপনির্বাচনে দুটি আসনে অংশ নিয়ে রেকর্ড করেছেন। একটি আসনে অল্প ভোটে হেরে গেছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads