বিদেশে ব্যস্ত টুইঙ্কেল, এই সুযোগে নোরার সঙ্গে যা করছেন অক্ষয়

টুইঙ্কেল তার নিজের লেখালেখির জ্ঞান আরো বৃদ্ধি করার জন্য লন্ডনে আছেন এই অভিনেত্রী। সেই সুযোগে নোরার প্রতি আকৃষ্ট হলেন অক্ষয়? এমন কটাক্ষও শুনতে হচ্ছে এই তারকা জুটিকে। তবে নতুন ছবি ‘সেলফি’ এর গানের ঝলক নিয়ে তোলপাড় নেটদুনিয়া। অক্ষয় কুমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে নাচলেন নোরা ফাতেহি। এমনি একাটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওটিতে দেখা যায়, নিয়ন সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে রোদ মেখে নিয়েছেন নোরা তার সারা গায়ে। জঙ্গলের মধ্যে লাল মাটির পথ। কালো স্যুট আর টুপি পরা অক্ষয়ের সঙ্গে প্রেম নিবেদন করলেন নোরার সাথে। তাদের ঘানিষ্ঠতা দেখে মুগ্ধ অনুরাগীরা  মুহুর্তের মধ্যে মন্তব্যের বন্যা। অনেকে আবার দৃষ্টি আকর্ষণ করলেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নারও।

গাছগাছালি ঘেরা পুরনো এক সেতুর নীচে নাচে পা মিলিয়েছেন অক্ষয় ও নোরা। সেই ঝলক শেয়ার করে অক্ষয় লিখেছেন, নোরা যে কোনও পরিস্থিতিতে মুহুতে আগুন জ্বালতে পারে। তুমি কী পারো? সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, টুইঙ্কেলকে কী এ কথা বলেছি?

কুড়িয়ে নি তেরি’ আসল গানটি গেয়েছিলেন প্রোফেসি এবং জাহরা খান।‘সেলফি’ ছবির জন্য সেই গানই আবার নতুন করে গাইলেন তানিষ্ক বাগচী। গানে কিছু নতুন লিরিক্সও যোগ করেছেন তিনি।

এনবিএস/ওডে/সি

Walton Ads