সোনু নিগমের ওপর হামলা
ভারতের মুম্বাইয়ে চেম্বুর এলাকায় একটি কনসার্টে টিমসহ অংশ নিয়েছিলেন কন্ঠশিল্পী সনু নিগম। সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চেম্বুরের ঐ অনুষ্ঠানে পারফর্ম করছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা নেতার ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। ঐ ব্যক্তি সোনুর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন এবং সেই কারণেই তারা মঞ্চে গিয়েছিলেন। একপর্যায়ে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন এবং সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন তখন স্টেজের পেছনে তাকে ধাক্কা দেয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে বলেন, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন ঐ নেতার ছেলে। এর পর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান। এর পর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি। এ সময় সিঁড়ির নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পায়নি, কিন্তু যে দুই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তারা আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল।
এনবিএস/ওডে/সি