শাহরুখের বিরুদ্ধে এফআইআর এর হুমকি

আস্কএসআরকে নিয়ে এখন উন্মাদনা শীর্ষে। আর হবে নাই বা কেন, যেখানে সুপারস্টার সরাসরি ভক্তদের সঙ্গে কথা বলছেন তাই ট্যুইটারে এই আস্ক এসআরকে-র এখন অন্য ফ্যানবেস তৈরি হয়ে গেছে। যেখানে শাহরুখ খান নিজেই তার ফ্যানদের প্রশ্ন করেন তারপর সেই প্রশ্নের মজাদার উত্তর দেন, কখনও আবার জীবনের অজানা গল্পও শেয়ার করেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) আবার আস্কএসআরকে সেশন করলেন শাহরুখ। সেই সেশনেই এক অনুরাগী সরাসরি হুমকি দেন বলিউড কিং। তিনি বলেন, শাহরুখ মিথ্যেবাদী, তার নামে তিনি এফআইআর করবেন।

পাঠানে নিজের লুক একেবারে বদলে ফেলেছিলেন শাহরুখ। লম্বা চুল, সিক্স প্যাকে শাহরুখের এই দর্শন দেখে কার্যত অবাক হয়ে যায় তার ফ্যানরা। তাকে দেখে বোঝা অসম্ভব তার বয়স ৫৭ বছর। পর্দায় শাহরুখকে দেখে মুগ্ধ তার ফ্যানরা। তার সিক্স প্যাক দেখে অবাক অনেকেই। এদিন আস্কএসআরকে সেশনে তার এক ফ্যান সেই সিক্স প্যাক নিয়েই প্রশ্ন তুললেন। শাহরুখের ভক্তের দাবি, তিনি মিথ্যে কথা বলেন। শাহরুখের ভক্ত তার চারটি ছবি পোস্ট করে লেখেন, খান সাহেব আপনার বিরুদ্ধে এফআইআর ফাইল করছি কারণ আপনি মিথ্যে কথা বলেন যে, আপনার বয়স ৫৭। উত্তরে শাহরুখ লেখেন, প্লিজ করো না বন্ধু। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমার ৩০ বছর বয়স। এবার আমি তোমাকে সত্যি কথা বলছি। এই কারণেই আমার পরবর্তী ছবির নাম ‘জওয়ান’।

পাঠান ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন যশ রাজ ফিল্মস। এটি স্পাই ইউনিভার্সের চতুর্থ কিস্তি। ২০১৮ সালের জিরোর দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরলেন শাহরুখ। তামিল, তেলেগু ও হিন্দিতে ছবিটি মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। ছবিতে সলমান খানকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ছবিতে শাহরুখ খানকে এর ফিল্ড এজেন্টের ভূমিকায় দেখা গেছে, তার চরিত্রের নাম পাঠান। পাঠানের সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল-শেখর। সারা বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি।

এনবিএস/ওডে/সি

Walton Ads