মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে ২ বছরের শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের মৃত ওই শিশুর নাম উড্রো বান্ডি । দেশটির নেভাদায় বসবাস করে তার পরিবার। মগজ খেকো এই অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত।

পানিতে খেলা করার সময় শিশু উড্রো এই অ্যামিবার সংক্রমণের শিকার হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর জানায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১৯ জুলাই) মারা যায় সে।

অ্যাশ স্প্রিংসের পানিতে খেলা করার সময় আমিবার সংক্রমণ ও মৃত্যুর হৃদয়বিদারক এই খবরটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শেয়ার করেছেন ছেলেটির মা মিসেস ব্রায়ানা। তিনি বলেন, ‘উড্রো টার্নার বান্ডি রাত ২টা ৫৬ মিনিটে স্বর্গে আমাদের বাবার কাছে ফিরে গেছে। সে ৭ দিন লড়াই করেছিল। রেকর্ড অনুযায়ী, নেগেলেরিয়া ফাউলেরিতে সংক্রমিত হয়ে কোনো ব্যক্তি সবচেয়ে বেশি সময় ধরে বেঁচে ছিলেন তিন দিন। 

ফেসবুকে তিনি আরো লিখেছেন, আমি জানতাম, পৃথিবীতে আমার ছেলেই ছিল সবচেয়ে শক্তিশালী। সে ছিল আমার নায়ক এবং আমাকে পৃথিবীতে সবচেয়ে ভালো বাচ্চা দেওয়ার জন্য আমি চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব। এছাড়া কোনো একদিন আমি আমার এই ছেলেটিকে স্বর্গে পাবো জেনে আমি কৃতজ্ঞ।’ 

সিডিসির তথ্য অনুযায়ী, নেগেলেরিয়া ফাওলেরি হলো এক ধরনের অ্যামিবা (এককোষী জীবন্ত জীব) যা হ্রদ, নদী এবং উষ্ণ প্রস্রবণের মতো মিঠা পানির পরিবেশে পাওয়া যায়। অ্যামিবাযুক্ত পানি নাক দিয়ে চলে গেলে এটি মস্তিষ্ককে সংক্রামিত করতে পারে এবং তাই এটি ব্রেন-ইটিং অ্যামিবা নামেও পরিচিত। এই ধরনের রোগ বিরল হলেও প্রায় সবসময়ই এটিকে মারাত্মক বলে মনে করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads