ইলন মাস্কের সম্পদ কমল ২০ বিলিয়ন ডলার

গত বৃহস্পতিবার নাটকীয়ভাবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি তৈরি কোম্পানি টেসলার শেয়ার মূল্য হ্রাস পেলে কোম্পানিটির মালিক ইলন মাস্কের সম্পদ থেকে ২০ বিলিয়ন ডলার হ্রাস পায়। 

নিউ ইয়র্ক শেয়ারবাজারে ওই দিন টেসলার শেয়ার মূল্য কমে যায় ৯.৭ শতাংশ। প্রতি শেয়ারে তা হ্রাস পায় ২৬২ দশমিক ৯০ ডলার। 

সুদের হার বৃদ্ধি অব্যাহত থাকলে টেসলা গাড়ির মূল্য কমিয়ে রাখতে হবে এমন ঘোষণা দেন কোম্পানিটির সিইও ইলন মাস্ক। এরপরই টেসলার শেয়ার মূল্যে পতন শুরু হয়। 

 ব্লুমবার্গ বিলিয়েনারি সূচক বলছে ইলন মাস্কের মোট সম্পদ কমে গেছে ২৩৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। 

 টেসলার শেয়ারের ১৩ শতাংশের মালিক ইলন মাস্ক। ইলনের মোট সম্পদের পরিমান আড়াইশ বিলিয়ন ডলার।

বিশে^র দ্বিতীয় ধনী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টের চয়ে ইলনের সম্পদ এখনো ৩৩ বিলিয়ন ডলার বেশি। গত জুনে আর্নল্টের সম্পদ ২.৬ শতাংশ কমে যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads