কিয়েভে যাচ্ছে ৩১ আব্রামস ট্যাংক, অনুমোদন দিল ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাংকসহ ভারী অস্ত্রশস্ত্র আগামী শরতের শুরুর দিকে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছে পেন্টাগন।
মার্কিন সেনা অধিগ্রহণ প্রধান ডগ বুশ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ট্যাঙ্কগুলি সরবরাহের জন্য প্রস্তুত। সিএনএনকে তিনি বলেন, ট্যাংকগুলো প্রথমে ইউরোপে এবং তারপরে ইউক্রেনে পাঠানো হবে।
বুশ বলেন, ওয়াশিংটন ইউক্রেনীয় বাহিনীকে গোলাবারুদ, খুচরা যন্ত্রাংশ এবং ট্যাঙ্কের জন্য জ্বালানি সরঞ্জাম সরবরাহ করার পরিকল্পনা করছে, যেগুলো একই ডেলিভারির মধ্যে পাঠানো হবে। এটি কেবল ট্যাঙ্ক নয়, এটি সম্পূর্ণ প্যাকেজেহর অধীনে যাবে।
পশ্চিমা মিডিয়া আউটলেট অনুসারে, মার্কিন সেনাবাহিনী গত মে মাসে জার্মানিতে ইউক্রেনীয় ট্যাঙ্ক ক্রুদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। পেন্টাগনের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, দশ সপ্তাহের প্রশিক্ষণ কোর্সটি আগস্টে শেষ হবে।
নিউজউইকের প্রতিবেদন অনুসারে আব্রামস ট্যাঙ্কগুলি ইউক্রেনকে দেওয়া হলেও এতে সংবেদনশীল প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকছে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
