৬০০ কর্মী ছাঁটাই করবে কানাডার সংবাদমাধ্যম

সোমবার অর্থনৈতিক সংকটের কারণে এই ঘোষণা দিয়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। 

 প্রতিবেদনে বলা হয়, টিভি বিজ্ঞাপন থেকে আয় হ্রাস ও ডিজিটাল সংবাদমাধ্যমে প্রতিযোগিতার কারণে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে সিবিসি। 

সিবিসির বক্তব্য অনুযায়ী, প্রথম দফার কর্মী ছাঁটাই শিগগিরই শুরু হবে। তবে অধিকাংশকে আগামী ১২ মাসের মধ্যে ছাঁটাই করা হবে।

সিবিসির ইংরেজি ভাষার নেটওয়ার্ক থেকে ২৫০ জন, ফরাসি ভাষার রেডিও কানাডা থেকে ২৫০ জন, টেকনিশিয়ান ও অন্যান্য সহায়তাকর্মী থেকে ১০০ জনসহ মোট ৬০০ জনকে ছাঁটাই করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথরিন টেইট এক বিবৃতিতে বলেন, কানাডার মিডিয়া জগৎ যে চ্যালেঞ্জের মুখে পড়ছে তা থেকে সিবিসি বা রেডিও-কানাডা মুক্ত নয়। 

রেডিও কানাডার শ্রমিক ইউনিয়ন কানাডার সরকারি সংবাদমাধ্যমের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তারা বলে, মানুষের তথ্য অধিকারের ক্ষেত্রে দিনটি একটি ‘কালো দিন’ হয়ে থাকবে।

Walton Ads