দুইটি ১৫ হাজার কিলোমিটার পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার সেনার তরফে জানানো হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া পর পর দুইটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে একটি ক্ষেপনাস্ত্র দূরপাল্লার বলে মনে করা হচ্ছে। দু’টি ক্ষেপনাস্ত্র সমুদ্রে গিয়ে পড়েছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে, পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এর প্রেক্ষিতেই এদিন পরপর দুইটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র তারা পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার তরফে এখনো এবিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিন জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ক্ষেপনাস্ত্রগুলো এক হাজার কিলোমিটার দূরে হোক্কাইডোর কাছে সমুদ্রে গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া থেকে ছোঁড়ার এক ঘণ্টা পর গিয়ে সেটি পানিতে পড়ে। আশপাশের দেশে যাতে কোনোভাবেই ক্ষেপনাস্ত্রগুলো আঘাত না করে সেজন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনারা।

জাপান বলেছে, যে ক্ষেপনাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে, তা যুক্তরাষ্ট্র পর্যন্ত যেতে পারে। অর্থাৎ, একটি ক্ষেপনাস্ত্র ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে মনে করছে জাপান।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads