বাংলাদেশের নির্বাচনে ‘আরব বসন্তের’ মত অস্থিতিশীলতার শঙ্কার ব্যাপারে নিশ্চুপ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। তবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরব বসন্তের মত অস্থিতিশীলতা সৃষ্টির যে আশঙ্কা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা করেছিলেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি মিলার। মিলার বলেন এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য সম্পর্কে মিলারের কাছে জানতে চান। এছাড়া ম্যাথিউ মিলারের কাছে এর আগে ঢাকায় মঙ্গলবার ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট এ ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। ফলে কোনো মন্তব্য করতে পারবো না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
