যুক্তরাষ্ট্র ও মিত্রদের উপর পরমাণু হামলার হুমকি দিলেন কিম

শনিবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠককে কেন্দ্র করে তিনি এই হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, এই বৈঠকে উত্তর কেরিয়ার বিরুদ্ধে পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় মার্কিন প্রেসিডেন্ট। 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির জেনারেল মিসাইল ব্যুরোর সৈন্যদের সাথে দেখা করেন কিম। এসময় তিনি নতুন আইসিবিএম ক্ষেপণাস্ত্র হাউসাং-১৮ এর জন্য অভিনন্দন জানান। সেখানে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমার দেশের একটি পলিসি আছে, যা অনুযায়ী শত্রুপক্ষ পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে উস্কানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।

গত বছর উত্তর কোরিয়ায় একটি আইন গৃহীত হয় যা দেশটিকে বিস্তৃত পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করতে অনুমতি দেয়। সে অনুযায়ী দেশটি ২০২২ সালে ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে, যার মধ্যে অনেকগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে। 

এর আগে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং তাদের অংশীদাররা উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘আন্তর্জাতিক শান্তির বিরুদ্ধে হুমকি’ ও এটি নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করেছে বলে বলা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads