বাইডেনকে ১০টি নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একাধিকবার বিতর্কে অংশ নিতে ইচ্ছুক। আগামী নির্বাচনে যদি তারা তাদের নিজ নিজ দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হন তাহলে অন্তত ১০টি নির্বাচনী বিতর্কে অংশ নিতে বাইডেনকে আহবান জানিয়েছেন ট্রাম্প।
রেডিও হোস্ট হিউ হিউইটের সাথে একটি সাক্ষাৎকারের সময়, সুযোগ পেলে তিনি বাইডেনের মুখোমুখি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ, আমি এটির জন্য অপেক্ষা করছি। অন্তত ১০টি বিতর্কে অংশ নিতে চাই, কেমন হবে এসব বিতর্ক, ট্রাম্প নিজেই রেডিও উপস্থাপককে জিজ্ঞেস করেন।
তবে ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস (সিপিডি) গুলো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং গণতন্ত্র-প্রবণ।
২০২০ সালের অক্টোবরে বাইডেন ও ট্রাম্পের মধ্যে একটি নির্ধারিত বিতর্ক সিপিডি বাতিল করে দেয়। এখন ট্রাম্প বলছে সিপিডি যদি এখন ২০টি বিতর্ক করতে চায় তাতে তিনি অংশ নিতে রাজি আছেন।
ট্রাম্প আরো বলেন, ‘যত খুশি বিতর্ক করব। আমি এই লোকটির (বাইডেন) সাথে প্রতি রাতে একটি বিতর্ক করব। তবে তিনি কখনই বিতর্কে অংশ নেবেন না।’
গত নভেম্বরে, ট্রাম্প ঘোষণা করেন যে তিনি ২০২৪ সালে আবার নির্বাচনে দাঁড়াবেন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা চললেও এসব মামলার চারটি অভিযোগে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে। ট্রাম্প কারো কাছে দোষ স্বীকার করেননি। কলারোডায় তাকে অযোগ্য ঘোষণা করেছে আদালত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
