খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত
পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকোর সঙ্গে সমস্ত সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত বাতিল করে বৃহস্পতিবার মেক্সিকো এবং মার্কিন প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত আবার খুলে দেওয়া হচ্ছে।
এক আগে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে ছিলেন সীমান্তে। এত সংখ্যক মানুষ একসঙ্গে সীমান্তে এসে এর আগে সেই অর্থে কখনো দাঁড়াননি। তারা সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে চান।
বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সপার্ষদ ব্লিংকেন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে। এরপরেই একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেই সীমান্ত খোলার সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ঘরে বাইরে তুমুল চাপের মুখে বাইডেন প্রশাসন। একদিকে মেক্সিকো সীমান্তে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। অন্যদিকে রিপাবলিকানদের দাবি সরকারকে এবিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে ইউক্রেনে যে সাহায্য পাঠানো হচ্ছে, সেই বাজেট কমিয়ে মেক্সিকো সীমান্ত সুরক্ষিত করতে হবে। উল্লেখ্য, মার্কিন পার্লামেন্টে নিম্নকক্ষে এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। ফলে মার্কিন কংগ্রেসে প্রবল চাপের মুখে বাইডেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে নিয়মিত ট্রেন চলে। একাধিক সেতু আছে। যেখান দিয়ে সীমান্ত পারাপার হয়। বৈধ সেই রাস্তাগুলি নতুন করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো তাকে স্বাগত জানিয়ছে। তবে দুই দেশ ঠিক করেছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
