লোহিত সাগরে মার্কিন হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত, ৩ নৌকা ডুবি 

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার সময় মার্কিন নৌবাহিনীর হামলায়  ইয়েমেনের হুথি আন্দোলনের ১০ যোদ্ধা নিহত এবং তিনটি ছোট নৌকা ডুবে গেছে।  সে সময় অভিযানে থাকা অপর নৌকাটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার (৩১ ডিসেম্বর) চারটি ছোট নৌকা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মারেস্কের একটি বিশাল জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। নৌকাগুলো কাছাকাছি চলে আসলে জাহাজটি সাহায্য মার্কিন বাহিনীর কাছে সাহায্যের আবেদন জানায়। তাতে সাড়া দিয়ে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে ছুটে যায়। ওই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে নৌকাগুলো ডুবিয়ে দেওয়া হয়। ওই সময় ১০ ক্রু নিহত হন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে গত নভেম্বর থেকে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলি বন্দরে যাতাযাতকারী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের জাহাজ চলাচলে হুথিরা কোন বাধা দিচ্ছে না। ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা।

 

ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলনের যোদ্ধার  ছোট ছোট নৌকায় করে এসে রোববার মারেস্ক হাংঝু জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।  এ সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আইসেনহাওয়ার এবং ইউএসএস গ্রেভলি জাহাজটিকে সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠায়। ওই হেলিকপ্টার থেকে নৌকাগুলোর ওপর গোলাবর্ষণ করা হয়। এতে নৌকাগুলো ডুবে যায়।

গত ২৪ ঘণ্টার মধ্যে মারেস্ক হাংঝুতে এটি দ্বিতীয় হামলা  ছিল। এর আগে জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এটি সিঙ্গাপুরে নিবন্ধনকৃত এবং ডেনমার্কের মালিকানাধীন জাহাজ। 
হুতিদের বিরুদ্ধে এ হামলা ও হত্যাকান্ডের মাধ্যমে  লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে সরাসরি জড়িে পড়েছে।  এ ঘটনা গাজা যুদ্ধের মারাত্মক সম্প্রসারণ ঘটাতে পারে বলে আশংকা করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads