নতুন বছরে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী থাকবে ভোটের আমেজে

২০২৪ কে ‘মেগা নির্বাচনের’ বছর আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। কারণ এ বছর বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রায় ৪২০ কোটি মানুষ ভোট দিতে পারবেন। এর মধ্যে সারা বিশ্বের নজর থাকবে নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনঃনির্বাচিত হবেন, নাকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন, তার ফয়সালা করবে মার্কিন নাগরিকরা।

ফলাফল যা-ই হোক, জলবায়ু নীতি, ইউক্রেন ও গাজার যুদ্ধ এবং চীন, তাইওয়ান সংকটসহ বিভিন্ন ইস্যুর ওপর মার্কিন নীতি ও প্রভাবের রকমফের ঘটলেও তা অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, সব ঠিক থাকলে মার্চে অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভলাদিমির পুতিন আবার বড় জয় পেতে যাচ্ছেন। এ ছাড়া এপ্রিল-মে মাসে জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার কারণে টানা তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

চলতি সপ্তাহে বাংলাদেশ, ফেব্রুয়ারিতে পাকিস্তান ও ইন্দোনেশিয়া, মার্চে ইরান, এপ্রিলে দক্ষিণ কোরিয়া এবং জুনে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টসহ বেশ কয়েকটি দেশে ভোটের লড়াই হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads