দামি ঘড়ির কথা না জানানোয় মিউনিখ বিমানবন্দরে আটক শোয়ার্জেনেগার

জার্মানির মিউনিখ বিমানবন্দরে আটক করা হয়েছিল নিউইয়র্কের সাবেক মেয়র ও প্রখ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে। একটি দামি হাত ঘড়ি সঙ্গে থাকার বিষয়টি তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাননি। অবতরণের পর কর ফাঁকি দেওয়ার ফৌজদারি অপরাধের জন্য শোয়ার্জেনেগারের বিরুদ্ধে মামলা করা হবে। 

প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর তাকে মুক্তি দেওয়া হয়। মিউনিখের শুল্ক বিভাগের প্রেস কর্মকর্তা টমাস মেইস্টার সিএনএনকে জানান, জার্মানিতে অবতরণের পর কর ফাঁকি দেওয়ার ফৌজদারি অপরাধের জন্য শোয়ার্জেনেগারের বিরুদ্ধে মামলা করা হবে।

ঘড়িটি ইউরোপে ব্যবহারের জন্যে হলেও শোয়ার্জেনেগার তার সঙ্গে রাখা ঘড়িটি বিষয়ে বিমান বন্দর কর্তৃপক্ষকে জানাননি। ইউরোপের বাইরে ঘড়িটি নিয়ে আসায় এধরনের পণ্যের কর দেওয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য। 

মেইস্টার আরও জানান, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর শোয়ার্জেনেগারকে প্রায় তিন ঘণ্টা আটক রাখা হয়। এরপর তাকে মুক্তি দেওয়া হলে তিনি তার গন্তব্যের উদ্দেশে রওনা হন।

সিএনএন জানিয়েছে, সুইস বিলাসবহুল অদেমাখ পিগে ব্র্যান্ডের এই ঘড়ির মালিক আর্নল্ড নিজেই। তিনি খুব সম্ভবত অস্ট্রিয়ার কিৎজবুহেলে বিক্রির জন্য এটাকে নিলামে তুলবেন। 

শোয়ার্জেনেগারের এক ঘনিষ্ট সূত্র সিএনএনকে তিক্ত অভিজ্ঞতার পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে বলেন, পুরো ঘটনাটি শুল্ক কর্মকর্তাদের অদক্ষতার চূড়ান্ত নিদর্শন এবং তারা অসংখ্য হাস্যকর ভুল করেন। আর্নল্ডকে কোনো ঘোষণা ফর্ম পূরণ করতে বলা হয়নি এবং তিনি শুল্ক কর্মকর্তাদের প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন। 

ওই সূত্র জানায়, শোয়ার্জেনেগার ঘড়ির জন্য উপযুক্ত কর দিতে রাজি হন। কিন্তু কর্মকর্তারা এক ঘণ্টা চেষ্টা করেও ক্রেডিট কার্ড মেশিনের মাধ্যমে কর আদায় করতে পারেনি। এরপর তারা শোয়ার্জেনেগারকে একটি ব্যাংকে নিয়ে যান। সেখানে তাকে এটিএম থেকে স্থানীয় মুদ্রা তুলে কর পরিশোধ করতে বলেন কর্মকর্তা। কিন্তু ব্যাংকটি ততক্ষণে বন্ধ হয়ে যাওয়ায় এটিএমের অর্থ উত্তোলনের সর্বোচ্চ সীমা কর পরিশোধের জন্য যথেষ্ট ছিল না। পরবর্তীতে তিনি বিমানবন্দরে ফিরে আসার পর নতুন শিফটের এক কর্মকর্তা নতুন একটি ক্রেডিট কার্ড মেশিন নিয়ে আসেন। এই মেশিনটি ঠিকমত কাজ করার পর ছাড়া পান আর্নল্ড। 

Walton Ads