ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বের করে দেওয়া উচি: মেদভেদেভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে অস্বীকার করার জন্য কূটনীতিকদের অবশ্যই শাস্তি পেতে হবে, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন।
তিনি বলেন, রাশিয়ায় ইইউ রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রত্যাখ্যান করেছেন। ব্রাসেলস থেকে কিছু পরামর্শ তাদের দেওয়া হয়েছে। মেদভেদেভ সোমবার এক্স (পূর্বের টুইটার) এ লিখেছেন, এটি কূটনৈতিক মিশন এবং রাষ্ট্রদূতদের নিয়োগ ও পেশাগত ধারণার সম্পূর্ণ বিরোধী।’
মেদভেদেভ বলেন, এই সমস্ত রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে বের করে দেওয়া উচিত এবং কূটনৈতিক সম্পর্কের স্তর অবনমিত করা উচিত। মেদভেদেভ, বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তিনি ইইউ কূটনীতিকদের ‘রাজনৈতিক মূর্খ যারা তাদের আসল কাজগুলি বুঝতে পারে না’ বলে নিন্দা জানান।
সোমবার রাশিয়ার কৃষ্ণ সাগরের শহর সিরিয়াসে একটি যুব অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন যে মস্কো আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ‘হস্তক্ষেপ’ করার বিরুদ্ধে সতর্ক করার জন্য একটি বৈঠকের জন্য ইইউ রাষ্ট্রদূতদের ‘আমন্ত্রণ’ করেছিল। রাশিয়ার ‘বিরোধীদের’ জন্য বিদেশী সমর্থন সম্পর্কে রুশ কর্তৃপক্ষ ‘প্রচুর উপাদান’ সংগ্রহ করেছে।
ল্যাভরভ বলেন, আমি কেবল রাষ্ট্রদূতদের বলতে চেয়েছিলাম যে আমরা এই ধরনের কার্যক্রম না করার জন্য সুপারিশ করছি।এবং আপনি কি জানেন? [পরিকল্পিত] ইভেন্টের দু’দিন আগে, আমরা একটি [কূটনৈতিক] চিঠি পেয়েছি যে, ‘আমরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
