জারদারি নাকি আচাকজাই, কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট
পাকিস্তানের নির্বাচন কমিশন আসিফ আলী জারদারি ও মাহমুদ খান আচাকজাইয়ের মনোনয়নপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে ডন। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এজন্য দুই প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। দেশটির শীর্ষ এই পদের জন্য জোটের প্রার্থী হলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাই
পাকিস্তানে গত মাসে সবচেয়ে জনপ্রিয় দল পিটিআইকে বাইরে রেখেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক অনিয়ম ও সহিংসতার মধ্যদিয়ে শেষ হয় ভোটগ্রহণ। কারচুপি হয় ফলাফলেও। এরপরও পিটিআই সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩টি আসনে জয় নিশ্চিত করেন।
