ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই দিনের মধ্যেই এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এলিজাবেথ জেন ক্যারল নামে এক নারীকে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়ার আদেশ কার্যকরে সময় দিতে অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবার একটি ফেডারেল আদালত ট্রাম্পের ওই আরজি প্রত্যাখ্যান করেছেন।

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলানের এ সিদ্ধান্ত ট্রাম্পের ওপর চাপ বাড়াবে। আদালতে তার আরজি প্রত্যাখ্যাত হওয়ায় সোমবারের (১১ মাচ) মধ্যে তাকে একটি গ্রহণযোগ্য বন্ডে সই করতে হবে অথবা নগদ অর্থ দিতে হবে। তবেই তিনি এ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এর আগে গত ২৬ জানুয়ারি নিউইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদালতের ৯ সদস্যের প্যানেল ট্রাম্পকে ধর্ষণ ও মানহানির মামলায় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। আদালত বলেন, ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে ৬ কোটি ৫০ লাখ ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুণ্ন হওয়ায় ক্যারল ১ কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭৩ লাখ ডলার দিতে হবে।

এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। বয়স ৮০ বছর ছুঁয়েছে। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ক্যারল। গুরুতর এ অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তিনি, ম্যানহাটানের ফেডারেল আদালতে মামলা করেন। বিচারক কাপলান গত ৮ ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণা করেন এবং ৩০ দিনের মধ্যে ট্রাম্পকে আপিলের সময় বন্ড বা নগদ অর্থ জমা দিতে বলেন। বিচারক বলেন, বিচার হওয়ার পর রায় কার্যকরে বিলম্বের আদেশ চেয়ে ট্রাম্পের ২৫ দিন দেরি করা ঠিক হয়নি। বন্ড দেওয়া হলে তার যে অপূরণীয় ক্ষতি হতে পারে, তা দেখাতেও ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তার বর্তমান পরিস্থিতি তারই কর্মফল। বন্ডের অর্থ কমাতে ট্রাম্পের অনুরোধ নিয়ে বিচারক কোনো রুল দেননি।

Walton Ads