যুক্তরাষ্ট্রের নির্মিত অস্থায়ী জেটি থেকে প্রথমবার গাজায় গেল মানবিক সহায়তা



মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অস্থায়ী জেটি থেকে প্রথমবার গাজায় ট্রাকে করে মানবিক সহায়তা পৌঁছেছে। 

 মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স হ্যান্ডলে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় পিয়ার থেকে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার উপকূলে যায়। ভাসমান পিয়ারটি ইসরায়েলি বন্দর অ্যাশডোডে নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে সেটিকে গাজার উপকূলে নিয়ে যাওয়া হয়। কারণ, এখানে দেশটির কোনো বন্দর নেই। তবে ত্রাণ সরবরাহের সময় কোনো মার্কিন সৈন্য তীরে যায়নি।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান শুরু হলে সেখানে ত্রাণ পাঠানোয় সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র একটি ভাসমান জেটি নির্মাণ করে। 

তবে জাতিসংঘ সতর্ক করে বলেছে,  সমুদ্রপথ স্থলপথে ত্রাণ পাঠানোর বিকল্প হতে পারে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads