হেলিকপ্টার খুঁজে পেতে ইরানের সাহায্যের আবেদনে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র

ববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তা খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল তেহরান। তবে তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন। 

সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। 

তিনি বলেছেন, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু লজিস্টিক কারণে আমরা ইরানকে এমন সহায়তা দিতে পারিনি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি মার্কিন মুথপাত্র।

সোমবার সকালে জানা যায়, ইরানের প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাইসির বহরে আরো দুইটি হেলিকপ্টার ছিল যা সময় মতো গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads