নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র: হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে সমর্থন দাও
যুক্তরাষ্ট্র হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির পরিকল্পনার সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব প্রণয়নের কথা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এ যুদ্ধবিরতির প্রস্তাবের রূপরেখা প্রকাশ করেন।
বাইডেন এ পরিকল্পনা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, আঞ্চরিক সরকারগুলোসহ বহু নেতা বাইডেনের এ পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।
নিরাপত্তা পরিষদের মার্কিন খসড়া প্রস্তাবটি বার্তাসংস্থা এএফপি হাতে পেয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা ৩১ মে ঘোষিত নতুন চুক্তির স্বাগত জানাচ্ছি। এবং নিঃশর্তভাবে অবিলম্বে এই যুদ্ধবিরতির পরিকল্পনা পুরোপুরি গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য হামাসের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বাইডেন ঘোষিত ইসরায়েলের তিন দফার এ যুদ্ধবিরতির রূপরেখায় গাজার রক্তক্ষয়ী সংঘাতের অবসান, সব জিম্মিকে মুক্তিদান এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বিধ্বস্ত উপত্যকাটির পুণর্গঠন কাজ শুরু করা।
অবশ্য দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এ পরিকল্পনা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনের দপ্তর জোর দিয়ে বলছে, ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্তু গাজায় তাদের যুদ্ধ বন্ধ হবে না। এসব লক্ষ্যের একটি হল, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা।
বাইডেনের যুদ্ধবিরতির পরিকল্পনায় কোন যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে এবং কতজন জিম্মিকে এবং কখন মুক্তি দেওয়া হবে তা নিয়ে নেতানিয়াহুর টিমের সঙ্গে বিস্তারিত সমন্বয় করা হয়েছে কিনা সে ব্যাপারে ইসরায়েলি গণমাধ্যম প্রশ্ন তুলেছে।
সোমবার সকালে হোয়াইট হাউস জানায়, বাইডেন কাতারের আমীরের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, পরিপূর্ণ চুক্তি বাস্তবায়নের একমাত্র বাধা হল হামাস। তিনি হামাসের ওপর চাপ দিতে কাতারের আমীরের প্রতি অনুরোধ জানিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
