ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। খুব স্বাভাবিকভাবেই, সবার মনোযোগ এখন তাঁর স্ত্রী রামা দুয়াজির দিকে। সিরীয় বংশোদ্ভূত এই নারী একজন আমেরিকান শিল্পী ও চিত্রকর। এই খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

 সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন শৈশবে
রামা দুয়াজির জন্ম হয়েছিল আমেরিকার হিউস্টনে। তবে ছোটবেলাতেই তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। সিরিয়ার নিকটবর্তী একটি শহরেই তাঁর শৈশবের বড় অংশ কেটেছে।

এক পডকাস্টে রামা জানিয়েছেন, ছোটবেলায় তিনি প্রায়ই সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। পরবর্তীতে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস-এ ভর্তি হন। সেখানেই তিনি বুঝতে পারেন যে অন্যদের থেকে তিনি ভিন্ন। এই উপলব্ধি তাঁকে তাঁর নিজস্ব শিল্প ও পরিচয় গড়ে তুলতে প্রেরণা দেয়। এরপর থেকেই তাঁর শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রঙ উঠে আসে।

'হিংজ' অ্যাপে প্রেম, তারপর বিয়ে
রামা ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। সেখানেই তিনি জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘হিংজ’ (Hinge)-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন।

পরিচয়ের পর তারা দ্রুত একে অপরকে বেশ পছন্দ করে ফেলেন এবং চলতি বছরের এপ্রিলে তাঁরা সিটি ক্লার্কের অফিসে বিয়ে করেন।

শিল্পকর্মে রাজনীতি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট মত
রামা দুয়াজি তাঁর শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি ফিলিস্তিনি কৃষকদের উপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর স্পষ্ট মত প্রকাশ করেছেন।

 

Walton Ads