দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুবরাজের সরাসরি ‘না’ শুনে নাকি ক্ষুব্ধ ও হতাশ হন মার্কিন প্রেসিডেন্ট—এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২।
মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে চ্যানেল–১২ জানায়, গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প ও যুবরাজ সালমানের মধ্যে বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইস্যু নিয়ে উত্তপ্ত আলোচনার সৃষ্টি হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের শুরুতেই ট্রাম্প সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের প্রসঙ্গ তোলেন এবং যুবরাজকে এখন থেকেই প্রক্রিয়াটি শুরু করার আহ্বান জানান। কিন্তু জবাবে প্রিন্স সালমান স্পষ্ট করে বলেন, তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চান—তবে এখন নয়।
কারণ হিসেবে তিনি তুলে ধরেন, গাজায় ইসরায়েলের দুই বছরের বেশি সময় ধরে চলা ‘বর্বর যুদ্ধের’ পর সৌদিতে ইসরায়েলবিরোধী মনোভাব এখন অত্যন্ত কঠোর। যদিও কথোপকথনের বেশিরভাগই ছিল ভদ্র ও কূটনৈতিক, তারপরও যুবরাজের বর্তমান অবস্থানে ট্রাম্প নাখোশ হন বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, যুবরাজ সালমান কখনোই বলেননি যে তিনি ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না। বরং তিনি দরজা খোলা রেখেছেন। তবে দ্বি–রাষ্ট্র ইস্যু সমাধান না হলে এই পথ খুব কঠিন—এ কথাও স্পষ্ট করেছেন তিনি।
এ বিষয়ে সৌদি দূতাবাসকে জিজ্ঞাসা করলে তারা কোনো মন্তব্য করেনি। অন্যদিকে হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো মধ্যপ্রাচ্যের সব দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
Saudi Arabia Israel ties, Donald Trump MBS meeting, US Middle East policy, Israel normalization pressure, Gaza war impact, Mohammed bin Salman stance, Trump frustrated report, Israel Saudi relations, Abraham Accords push, White House meeting tension, MBS Israel future, Gaza conflict diplomacy, US Saudi negotiations, Middle East diplomacy news, Israel normalization debate
