বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া জগতের নামকরা ব্যক্তিত্ব ফিলিস্তিনি রাজনীতেবিদ ও কমান্ডার মারওয়ান বারগুসির মুক্তির দাবি জানিয়েছেন।

৬৬ বছর বয়সী বারগুসি ফাতাহ আন্দোলনের একজন শীর্ষ সদস্য এবং ফিলিস্তিনিদের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা। দ্বিতীয় ইনতিফাদার সময় সশস্ত্র প্রতিরোধে যুক্ত থাকার অভিযোগে ইসরাইলের একটি আদালত তাকে দণ্ড দেয়। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ইসরাইলের কারাগারে বন্দি।

কানাডার বিখ্যাত কবি, লেখক ও রাজনৈতিক কর্মী মার্গারেট অ্যাটউড, ব্রিটিশ অভিনেতা ইয়ান ম্যাককেলেন, এবং ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনসহ বিশ্বের নামী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ইতোমধ্যে তার মুক্তির দাবিতে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

ব্রিটেনে স্বাক্ষরকারীদের তালিকায় আছেন জনপ্রিয় ইংলিশ ফুটবলার ও বিশ্লেষক গ্যারি লিনেকার, লেখক ফিলিপ পুলম্যান, উপন্যাসিক জেডি স্মিথ, এবং নোবেলজয়ী ফরাসি লেখক ও অধ্যাপক অ্যানি এরনোসহ আরও অনেকে।

এই প্রসঙ্গে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, তেল আবিব নতুন একটি আইন পাস করতে চায়, যাতে ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দেওয়া হবে। আর এই আইন প্রয়োগ করা হলে তা মারওয়ান বারগুসির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

 

Walton Ads