যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এবার নতুন টুইস্ট! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠন করেছেন। হোয়াইট হাউস ইতিমধ্যে এই বোর্ডের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করেছে। কিন্তু দখলদার ইসরাইলের অভিযোগ—এই বোর্ড গঠনের আগে তেল আবিবের সঙ্গে একটুও সমন্বয় করা হয়নি!

শুক্রবার (১৬ জানুয়ারি) গাজায় কথিত টেকনোক্র্যাট প্রশাসন তদারকির জন্য এই আন্তর্জাতিক বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করে হোয়াইট হাউস। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর বোর্ডের প্রধান হিসেবে থাকছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

কিন্তু এই ঘোষণা ইসরাইলের পছন্দ হয়নি। শনিবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে সাফ বলেছে—ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়াই এই বোর্ড গঠন করা হয়েছে। এটা তাদের নীতির সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের দাবি—এই বোর্ড আসলে ইসরাইলের স্বার্থ রক্ষার জন্যই তৈরি করা হয়েছে। যুদ্ধবিরতির নামে দখলকারী শক্তির স্বার্থ টিকিয়ে রাখাই এর আসল উদ্দেশ্য। গাজার সাধারণ মানুষের মধ্যেও এখন আশঙ্কা বাড়ছে—এই বোর্ডের সদস্যরা ন্যায়বিচার বা গাজার পুনর্গঠনের চেয়ে নিজেদের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক এজেন্ডাকেই বেশি গুরুত্ব দেবেন কি না।
যুদ্ধবিরতির নামে শান্তি আসবে নাকি নতুন ষড়যন্ত্র—এই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে!

 

news