যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কয়েকদিন পর আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য প্রাণহানির পরিপ্রেক্ষিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর সদস্য আহমাদ আলামোলহোদা নতুন নেতা নির্বাচনের তথ্য নিশ্চিত করেছেন।

আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে নতুন নেতার নাম এখনও প্রকাশ করা হয়নি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আলামোলহোদা বলেছেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ঐক্যমত্যে পৌঁছেছেন, তবে কিছু প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।

এখন বাকি প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির উপর। তিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দায়িত্বে আছেন।

বিশ্লেষকরা বলছেন, নতুন নেতার পরিচয় প্রকাশ পেলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক সম্পর্কের উপর তা বিশাল প্রভাব ফেলবে।

 

news