গত ২৪ ঘণ্টায় বিশ্ব দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। ইরানের আকাশসীমা যেন এখন মার্কিন সামরিক বাহিনীর জন্য এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। আমেরিকার তথাকথিত অপরাজেয় শক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিয়ে তেহরান ভূপাতিত করেছে দুটি অত্যাধুনিক মার্কিন সামরিক বিমান এবং ক্ষতিগ্রস্ত করেছে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। ডোনাল্ড ট্রাম্প যে পূর্ণ আধিপত্যের দাবি করেছিলেন, তা এখন স্রেফ তামাশায় পরিণত হয়েছে।
